সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহি

বলিউডের গ্ল্যামার জগতে আবেদনময়ী লুকের অভাব নেই, তবে কিছু কিছু উপস্থিতি শুধু ফ্যাশন নয়, যেন একেকটি ভিজ্যুয়াল কবিতা হয়ে ওঠে। সম্প্রতি নতুন মিউজিক ভিডিও ‘বডি রোল’-এ ঠিক তেমনই এক অপার্থিব রূপে ধরা দিলেন নোরা ফাতেহি। জনপ্রিয় র‍্যাপার হানি সিং এর সঙ্গে এই গানে তার উপস্থিতি যেন মরুভূমি, জল আর সোনার মিথ মিশিয়ে তৈরি করেছে এক রহস্যময় নারীর চরিত্র, এক ‘ওয়াটার গডেস’। জলাশয় ভেদ করে উঠে আসা নোরার এই লুক প্রথম দেখাতেই মনে করিয়ে দেয় কোনো পৌরাণিক দেবীকে। পুরো স্টাইলিংয়ে ছিল সোনালি আভা, ভারতীয় অ্যান্টিক গয়নার ঐতিহ্য এবং উত্তর আফ্রিকার ট্রাইবাল সংস্কৃতির এক সাহসী মিশেল। সাধারণ পোশাকের বদলে গয়নাকেই এখানে পোশাকের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। কাঁচুলি ও মিনিস্কার্টের আদলে তৈরি এই আউটফিট যেন শরীরকে ঢাকার চেয়ে শিল্পে রূপ দেওয়ার কাজটাই বেশি করেছে। বটম অংশে মেটালিক বেসের ওপর একের পর এক কয়েন সিকুইন ও লহরের ব্যবহার পুরো লুকে এনেছে গতিময়তা। হাঁটার সঙ্গে সঙ্গে সেই কয়েনের ঝলক যেন পানির ঢেউয়ের মতো আলো ছড়াচ্ছিল। অন্যদিকে কাঁচুলিটিও তৈরি হয়েছে গয়নার কারুকাজে। এতে ব্যবহার করা হয়েছে পার্ল, স্টোন ও অ্যান্টিক গোল্ডের বিভি

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহি

বলিউডের গ্ল্যামার জগতে আবেদনময়ী লুকের অভাব নেই, তবে কিছু কিছু উপস্থিতি শুধু ফ্যাশন নয়, যেন একেকটি ভিজ্যুয়াল কবিতা হয়ে ওঠে। সম্প্রতি নতুন মিউজিক ভিডিও ‘বডি রোল’-এ ঠিক তেমনই এক অপার্থিব রূপে ধরা দিলেন নোরা ফাতেহি।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিজনপ্রিয় র‍্যাপার হানি সিং এর সঙ্গে এই গানে তার উপস্থিতি যেন মরুভূমি, জল আর সোনার মিথ মিশিয়ে তৈরি করেছে এক রহস্যময় নারীর চরিত্র, এক ‘ওয়াটার গডেস’।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিজলাশয় ভেদ করে উঠে আসা নোরার এই লুক প্রথম দেখাতেই মনে করিয়ে দেয় কোনো পৌরাণিক দেবীকে। পুরো স্টাইলিংয়ে ছিল সোনালি আভা, ভারতীয় অ্যান্টিক গয়নার ঐতিহ্য এবং উত্তর আফ্রিকার ট্রাইবাল সংস্কৃতির এক সাহসী মিশেল।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিসাধারণ পোশাকের বদলে গয়নাকেই এখানে পোশাকের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। কাঁচুলি ও মিনিস্কার্টের আদলে তৈরি এই আউটফিট যেন শরীরকে ঢাকার চেয়ে শিল্পে রূপ দেওয়ার কাজটাই বেশি করেছে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিবটম অংশে মেটালিক বেসের ওপর একের পর এক কয়েন সিকুইন ও লহরের ব্যবহার পুরো লুকে এনেছে গতিময়তা। হাঁটার সঙ্গে সঙ্গে সেই কয়েনের ঝলক যেন পানির ঢেউয়ের মতো আলো ছড়াচ্ছিল।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিঅন্যদিকে কাঁচুলিটিও তৈরি হয়েছে গয়নার কারুকাজে। এতে ব্যবহার করা হয়েছে পার্ল, স্টোন ও অ্যান্টিক গোল্ডের বিভিন্ন নকশা। কাঁধের ওপর দিয়ে নেমে যাওয়া লহরগুলো পুরো লুকে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিতবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হেড গিয়ার। গডেস ভাইবকে পূর্ণতা দিতে মাথার অলংকারে রাখা হয়েছে একধরনের পৌরাণিক ছোঁয়া। তার সঙ্গে ম্যাচিং টিকলি, তিন স্তরের বিশাল চাঁদবালি এবং গলায় ভারী চোকারসহ বহু স্তরের নেকপিস-সব মিলিয়ে নোরাকে যেন আধুনিক কোনো মরু-দেবীতে রূপ দিয়েছে। কোমরে কয়েক লহরের বিছাও এই স্টাইলিংয়ে বাড়তি নাটকীয়তা যোগ করেছে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিমেকআপেও ছিল একই সঙ্গে রহস্য আর কোমলতার খেলা। কাজলটানা গভীর চোখ যেন পুরো লুকের প্রাণ। অন্যদিকে ন্যুড লিপস ভারী গয়নার বিপরীতে ভারসাম্য এনে দিয়েছে। ম্যানিকিওরেও রাখা হয়েছে সোনালি ও কালোর সংমিশ্রণ, যা পুরো স্টাইলিংয়ের সঙ্গে দারুণভাবে মিলে গেছে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিএই লুকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাজিগ বেরবের সংস্কৃতির ট্যাটুর ব্যবহার। শরীরজুড়ে বিভিন্ন ডিজাইনের উল্কি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং একটি সাংস্কৃতিক গল্পও বহন করছে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিবিশেষ করে হাতের ট্যাটুটি দর্শকদের দৃষ্টি আটকে দিয়েছে। নোরা নিজেই জানিয়েছেন, এসব ট্যাটুর প্রতিটির আলাদা অর্থ রয়েছে, যা নারীর শক্তি, স্বাধীনতা ও ঐতিহ্যের প্রতীক।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিএলোমেলো লম্বা চুল, ভেজা ত্বকের গ্লো আর সোনাঝরা গয়নার মেলবন্ধনে নোরার এই উপস্থিতি নিছক একটি মিউজিক ভিডিওর লুক হয়ে থাকেনি। এটি হয়ে উঠেছে ফ্যাশন ও সংস্কৃতির এক পরীক্ষামূলক প্রকাশ। যেখানে ভারতীয় ঐতিহ্য, ট্রাইবাল আর্ট এবং আধুনিক গ্ল্যামার একসঙ্গে জায়গা করে নিয়েছে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিবর্তমান সময়ে ফ্যাশন শুধু পোশাকের সীমায় আটকে নেই। এটি এখন গল্প বলে, সংস্কৃতি তুলে ধরে, এমনকি ব্যক্তিত্বও প্রকাশ করে।

সোনায় মোড়ানো লুকে ভাইরাল নোরা ফাতেহিনোরা ফাতেহির এই ‘ওয়াটার গডেস’ লুক সেই বার্তাই আরও একবার মনে করিয়ে দিল। সোনার গয়নায় মোড়া এই অপার্থিব উপস্থিতি তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি স্টাইল নয়; এ যেন চলমান এক শিল্পকর্ম।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow