সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে পবিত্র হজ পালনরত অবস্থায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন। শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনি সৌদি আরব যান। বাংলাদেশ হজ অফিস, মদিনা আল-মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে বুধবার ফজর নামাজের পর মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
সৌদি আরবে পবিত্র হজ পালনরত অবস্থায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন।
শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম এবং মাতার নাম শামসুন নাহার। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনি সৌদি আরব যান।
বাংলাদেশ হজ অফিস, মদিনা আল-মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে তিনি মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরবর্তীতে বুধবার ফজর নামাজের পর মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
What's Your Reaction?