সৌদিতে একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। উল্লেখ্য, ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এমইউ/এমএএইচ/

সৌদিতে একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ শোক সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

উল্লেখ্য, ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এমইউ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow