সৌদির সঙ্গে মিল রেখে লালমনিরহাটের ৩ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। নামাজ শেষে নিয়ম অনুযায়ী পশু কোরবানিও দিয়েছেন এসব পরিবারের সদস্যরা। বুধবার (২৭ মে) সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মাজেদ। এই জামাতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। এছাড়া উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাট জামে মসজিদ এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ মাঠেও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ২০১১ সাল থেকে এই অঞ্চলের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র রমজানের রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। প্রতিবছরের মতো এবারও দেশের প্রচলিত সময়ের একদিন আগে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুন্সিপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কায়েদে আজম জিন্নাহ বলেন, বিশ্ব মুসলিম উ

সৌদির সঙ্গে মিল রেখে লালমনিরহাটের ৩ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। নামাজ শেষে নিয়ম অনুযায়ী পশু কোরবানিও দিয়েছেন এসব পরিবারের সদস্যরা। বুধবার (২৭ মে) সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মাজেদ। এই জামাতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়। এছাড়া উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাট জামে মসজিদ এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ মাঠেও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ২০১১ সাল থেকে এই অঞ্চলের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র রমজানের রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। প্রতিবছরের মতো এবারও দেশের প্রচলিত সময়ের একদিন আগে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুন্সিপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কায়েদে আজম জিন্নাহ বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপনের ধর্মীয় বিশ্বাস থেকেই আমরা দীর্ঘদিন ধরে এই আয়োজন করে আসছি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ওই এলাকার কিছুসংখ্যক মুসলিম পরিবার দীর্ঘদিন ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। আজ ঈদের জামাতগুলোকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল জোরদার ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow