সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের ধারণা অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। ফলে ঈদ উদযাপিত হতে পারে শুক্রবার, ২০ মার্চ। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তাই অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং তার পরদিনই ঈদ উদযাপিত হতে পারে। এছাড়াও শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থান এমন থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও চ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের ধারণা অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। ফলে ঈদ উদযাপিত হতে পারে শুক্রবার, ২০ মার্চ।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তাই অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং তার পরদিনই ঈদ উদযাপিত হতে পারে।

এছাড়াও শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থান এমন থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হলেও তা সাধারণ পর্যবেক্ষণে দেখা যাবে না। এসব হিসাব-নিকাশের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।

সূত্র: দ্য ন্যাশনাল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow