সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয় নাগরিক। সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে জানিয়েছে, আল-খার্জ শহরের আবাসিক ভবনটিতে এ আঘাত হানা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: আল-জাজিরা।  সৌদি আরবের কর্তৃপক্ষ যে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দ্বিতীয় সপ্তাহ শুরুর বিষয়টি উল্লেখ করেছে, তা জানানো হয়েছে প্রতিবেদনে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর উত্তাপ ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। সেসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। গত মঙ্গলবার সৌদিতে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল-খার্জ এবং অন্য অঞ্চলগুলোর রাডার ব্যবস্থাপনায় আঘাত হানার বিষয়টিও আগেই জানিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এমকেআর

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয় নাগরিক।

সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে জানিয়েছে, আল-খার্জ শহরের আবাসিক ভবনটিতে এ আঘাত হানা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: আল-জাজিরা। 

সৌদি আরবের কর্তৃপক্ষ যে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দ্বিতীয় সপ্তাহ শুরুর বিষয়টি উল্লেখ করেছে, তা জানানো হয়েছে প্রতিবেদনে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর উত্তাপ ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। সেসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে পাল্টা জবাব দিতে শুরু করে ইরান।

গত মঙ্গলবার সৌদিতে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালানো হয়।

এছাড়া আল-খার্জ এবং অন্য অঞ্চলগুলোর রাডার ব্যবস্থাপনায় আঘাত হানার বিষয়টিও আগেই জানিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow