সৌদি আরবে তেল স্থাপনায় একের পর এক হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকের দিক থেকে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চালকবিহীন উড়োজাহাজগুলো (ইউএভি) দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, গত কয়েক ঘণ্টায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী “একাধিক ড্রোন” সফলভাবে প্রতিহত করেছে। তিনি অভিযোগ করেন, এই হামলার চেষ্টা ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে এবং এর পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র মিলিশিয়ারা রয়েছে। এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মেজর জেনারেল আল-মালিকি বলেন, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার পূর্ণ অধ

সৌদি আরবে তেল স্থাপনায় একের পর এক হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকের দিক থেকে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চালকবিহীন উড়োজাহাজগুলো (ইউএভি) দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো উৎক্ষেপণ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, গত কয়েক ঘণ্টায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী “একাধিক ড্রোন” সফলভাবে প্রতিহত করেছে।

তিনি অভিযোগ করেন, এই হামলার চেষ্টা ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে এবং এর পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র মিলিশিয়ারা রয়েছে।

এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মেজর জেনারেল আল-মালিকি বলেন, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে উপযুক্ত সময় ও স্থানে এ হামলার জবাব দেওয়ার অধিকারও দেশটি সংরক্ষণ করে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলার চেষ্টা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow