স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলশিক্ষার্থী মেহেদী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার (২১ জুন) দুপুরে রামগঞ্জ-সোনাপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফরিদ আহমদ ভুইয়া একাডেমির আবাসিক হলে অবস্থানরত অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর (১৫) মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তাদের। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন,

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলশিক্ষার্থী মেহেদী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (২১ জুন) দুপুরে রামগঞ্জ-সোনাপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফরিদ আহমদ ভুইয়া একাডেমির আবাসিক হলে অবস্থানরত অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর (১৫) মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তাদের। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৬ জুন রাতে রামগঞ্জের ফরিদ আহমদ ভুইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ১৮ জুন নিহতের বাবা বাদি হয়ে রামগঞ্জ থানায় সাত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ মোট আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow