স্টারলিংককে টেক্কা দিতে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

রাশিয়া নতুন করে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। এবার তারা মহাকাশে ১৬টি নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ‘ব্যুরো-১৪৪০’ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প তৈরি করতে এসব উৎক্ষেপণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি জানায়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে, যা বৈশ্বিক যোগাযোগ সেবা নিশ্চিত করবে। সোমবার (২৩ মার্চ) একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্ষপথে রাশিয়ার ২৫০টির বেশি স্যাটেলাইট থাকবে। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ৯০০-তে পৌঁছাতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। রাশসভেত স্যাটেলাইটগুলোর লক্ষ্য পৃথিবীর যে কোনো স্থান থেকে

স্টারলিংককে টেক্কা দিতে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

রাশিয়া নতুন করে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। এবার তারা মহাকাশে ১৬টি নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ‘ব্যুরো-১৪৪০’ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প তৈরি করতে এসব উৎক্ষেপণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি জানায়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে, যা বৈশ্বিক যোগাযোগ সেবা নিশ্চিত করবে। সোমবার (২৩ মার্চ) একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্ষপথে রাশিয়ার ২৫০টির বেশি স্যাটেলাইট থাকবে। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ৯০০-তে পৌঁছাতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাশসভেত স্যাটেলাইটগুলোর লক্ষ্য পৃথিবীর যে কোনো স্থান থেকে ইন্টারনেট সেবা প্রদান করা। বর্তমানে ‘ব্যুরো-১৪৪০’ এর ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে রয়েছে, যা দুটি পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow