স্টারলিংকের আধিপত্য রোধে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

মহাকাশে ১৬টি ‘রাশসভেত’ নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ‘ব্যুরো-১৪৪০’ এ ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায়, সোমবার (২৩ মার্চ) একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে, যা বৈশ্বিক যোগাযোগ সেবা নিশ্চিত করবে। রাশসভেত স্যাটেলাইটগুলোর লক্ষ্য পৃথিবীর যেকোনো স্থান থেকে ইন্টারনেট সেবা প্রদান করা। বর্তমানে ‘ব্যুরো-১৪৪০’ এর ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে রয়েছে, যা দুটি পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্

স্টারলিংকের আধিপত্য রোধে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশিয়ার

মহাকাশে ১৬টি ‘রাশসভেত’ নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের স্টারলিংক-এর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাশিয়ার বেসরকারি মহাকাশ কোম্পানি ‘ব্যুরো-১৪৪০’ এ ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানায়, সোমবার (২৩ মার্চ) একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে একটি রেফারেন্স কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনবোর্ড সিস্টেম চালু করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, টার্গেট কনস্টেলেশনের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা পরীক্ষামূলক ধাপ থেকে একটি পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগিয়েছি। পরবর্তী ধাপে রাশিয়া শত শত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে, যা বৈশ্বিক যোগাযোগ সেবা নিশ্চিত করবে।

রাশসভেত স্যাটেলাইটগুলোর লক্ষ্য পৃথিবীর যেকোনো স্থান থেকে ইন্টারনেট সেবা প্রদান করা। বর্তমানে ‘ব্যুরো-১৪৪০’ এর ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে রয়েছে, যা দুটি পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করা হবে। তখন কক্ষপথে রাশিয়ার ২৫০টির বেশি স্যাটেলাইট থাকবে। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা ৯০০-তে পৌঁছাতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

এ বিষয়ে রাশিয়ার মহাকাশ সংস্থা রশকসমোস-এর প্রধান দিমিত্রি বাকানো আগেই বলেছেন,‘ব্যুরো-১৪৪০’-এর রাশসভেত প্রকল্পের মাধ্যমে আমরা স্টারলিংক-এর জবাব দেব এবং নিম্ন-কক্ষপথের ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট খাতে প্রতিযোগিতা বাড়াবে এবং প্রযুক্তিগত দৌড়ে নতুন ভারসাম্য তৈরি করতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow