স্টার সিনেপ্লেক্সে ভালো করছে ‘দম’, বাড়লো শো

রোজার ঈদে মুক্তি পাওয়া ঢালিউডের পাঁচটি সিনেমার মধ্যে সিনেপ্লেক্সের দর্শকেরা সবচেয়ে বেশি নজর দিয়েছেন ‘দম’-এর দিকে, এমনটাই দাবি করছে ছবিটির টিম। আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরির অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’ প্রথম দিন থেকেই দর্শকচাহিদার শীর্ষে। ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, এর জনপ্রিয়তা এতটাই যে স্টার সিনেপ্লেক্সের শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ থেকে ২৯। অর্থাৎ দুটি শো বেড়েছে সিনেমাটির। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, প্রথম দিনের সব শোই হাউজফুল ছিল। আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। সিনেমার ভিজ্যুয়াল, সংলাপ ও অভিনয় প্রশংসা পাচ্ছে। হল পরিদর্শনে গিয়ে দর্শকের ভালোই সাড়া দেখা গেছে। দর্শকদের মধ্যে বেশ কিছু সংলাপ জনপ্রিয় হয়েছে। একজন দর্শক বলেন, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’ আরেকজন বলেন, ‘অবশ্যই, ‘দম’ দম ধরে রাখতে পারল।’ সিনেমাটির সেন্সর রেটিং সব বয়সের জন্য উপযুক্ত হওয়ায় পরিবারসহ সবাই এটি দেখতে পারবে। সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বাংলা গানের কিংবদন্তি সাবি

স্টার সিনেপ্লেক্সে ভালো করছে ‘দম’, বাড়লো শো

রোজার ঈদে মুক্তি পাওয়া ঢালিউডের পাঁচটি সিনেমার মধ্যে সিনেপ্লেক্সের দর্শকেরা সবচেয়ে বেশি নজর দিয়েছেন ‘দম’-এর দিকে, এমনটাই দাবি করছে ছবিটির টিম। আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরির অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’ প্রথম দিন থেকেই দর্শকচাহিদার শীর্ষে।

ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, এর জনপ্রিয়তা এতটাই যে স্টার সিনেপ্লেক্সের শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ থেকে ২৯। অর্থাৎ দুটি শো বেড়েছে সিনেমাটির।

প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, প্রথম দিনের সব শোই হাউজফুল ছিল। আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। সিনেমার ভিজ্যুয়াল, সংলাপ ও অভিনয় প্রশংসা পাচ্ছে।

হল পরিদর্শনে গিয়ে দর্শকের ভালোই সাড়া দেখা গেছে। দর্শকদের মধ্যে বেশ কিছু সংলাপ জনপ্রিয় হয়েছে। একজন দর্শক বলেন, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’

আরেকজন বলেন, ‘অবশ্যই, ‘দম’ দম ধরে রাখতে পারল।’

সিনেমাটির সেন্সর রেটিং সব বয়সের জন্য উপযুক্ত হওয়ায় পরিবারসহ সবাই এটি দেখতে পারবে।

সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের ৪৪ বছর পর নতুন সংগীতায়োজনে প্লেব্যাক করা ‘এই মন তোমাকে দিলাম’ গান।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow