স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না আর্জেন্টিনার ১৩ হাজার সমর্থক

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। তাতে আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় এক ধাক্কা খেলো দলটির এক বিশাল সমর্থক গোষ্ঠী। বিশ্বকাপের গ্যালারিতে বসে লিওনেল মেসিদের খেলা দেখার স্বপ্ন ভাঙতে যাচ্ছে দেশটির প্রায় ১৩ হাজার সমর্থকের। নিজেদের সন্তানদের আইনি ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ দিতে ব্যর্থ হওয়ায় এই সমর্থকদের ওপর নেমে এসেছে নিষেধাজ্ঞা। আর্জেন্টিনা সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্তৃপক্ষ এই বিপুল সংখ্যক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করতে যাচ্ছে। আরও পড়ুন ব্রাজিল যখন ফিলিস্তিনের পক্ষে, আর্জেন্টিনা কেন ইসরায়েলের পাশে? বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাক্রি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘যারা নিজেদের সন্তানদের মৌলিক খাবার বা ভরণপোষণের দায়িত্ব নিতে পারে না, তাদের হাজার হাজার ডলার খরচ করে স্টেডিয়ামে এসে বিলাসী খেলা দেখার কোনো অধিকার নেই।’ আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটির আদালতের চিহ্নিত ১৩ হাজার ঋণখেলাপি অভিভাবকের (প্রধানত বাবা) একটি ব

স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না আর্জেন্টিনার ১৩ হাজার সমর্থক

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। তাতে আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় এক ধাক্কা খেলো দলটির এক বিশাল সমর্থক গোষ্ঠী। বিশ্বকাপের গ্যালারিতে বসে লিওনেল মেসিদের খেলা দেখার স্বপ্ন ভাঙতে যাচ্ছে দেশটির প্রায় ১৩ হাজার সমর্থকের।

নিজেদের সন্তানদের আইনি ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ দিতে ব্যর্থ হওয়ায় এই সমর্থকদের ওপর নেমে এসেছে নিষেধাজ্ঞা। আর্জেন্টিনা সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্তৃপক্ষ এই বিপুল সংখ্যক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করতে যাচ্ছে।

বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাক্রি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘যারা নিজেদের সন্তানদের মৌলিক খাবার বা ভরণপোষণের দায়িত্ব নিতে পারে না, তাদের হাজার হাজার ডলার খরচ করে স্টেডিয়ামে এসে বিলাসী খেলা দেখার কোনো অধিকার নেই।’

আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটির আদালতের চিহ্নিত ১৩ হাজার ঋণখেলাপি অভিভাবকের (প্রধানত বাবা) একটি বিশেষ কালো তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্বকাপের ম্যাচগুলোতে স্টেডিয়ামে প্রবেশের জন্য প্রতিটি দর্শকের ডিজিটাল ‘ফ্যান আইডি’ (Fan ID) বাধ্যতামূলক। আর্জেন্টিনার স্থানীয় নিরাপত্তা সফটওয়্যার ‘ট্রাইবুনা সেগুরা’-এর ডেটাবেজ মার্কিন কর্তৃপক্ষের ফ্যান আইডি সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছে।

এর ফলে, কালো তালিকাভুক্ত এই ১৩ হাজার ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রের টিকিট বুকিং সাইটে প্রবেশ করেন বা স্টেডিয়ামের গেটে সিকিউরিটি স্ক্যান করেন, তবে স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রবেশাধিকার ব্লক হয়ে যাবে। এমনকি তারা বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটও কিনতে পারবেন না।

আর্জেন্টাইন প্রশাসন জানিয়েছে, এই নিষেধাজ্ঞা একেবারেই চূড়ান্ত নয়। তবে স্টেডিয়ামে প্রবেশের একটিই শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি ম্যাচ শুরুর আগে তার সন্তানের সব বকেয়া টাকা আইনগতভাবে আদালত বা পরিবারের কাছে পরিশোধ করে দেন, তবেই কেবল তার নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং তিনি মাঠে বসে খেলা দেখার অনুমতি পাবেন।

সূত্র: ওলে, ওয়ান ফুটবল
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow