স্ত্রী তালাক দেওয়ায় আগুনে প্রাণ দিলেন স্বামী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় অভিমানে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক যুবক আত্মহননের পথ বেছে নিয়েছেন। ‎শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নজরুল পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। তিনি নিয়মিত সংসারের খরচ না দেওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। একাধিকবার বিচ্ছেদের পর সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এতে অভিমান করে নজরুল ইসলাম বাজারে গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। ‎স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, নজ

স্ত্রী তালাক দেওয়ায় আগুনে প্রাণ দিলেন স্বামী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় অভিমানে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নজরুল ইসলাম (৫০) নামে এক যুবক আত্মহননের পথ বেছে নিয়েছেন।

‎শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নজরুল পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন। তিনি নিয়মিত সংসারের খরচ না দেওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। একাধিকবার বিচ্ছেদের পর সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এতে অভিমান করে নজরুল ইসলাম বাজারে গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

এসময় গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

‎স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, নজরুল ইসলাম ঋণের কারণে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী তালাক দিলে ডিপ্রেশনে পড়ে এই পথ বেছে নেন। এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow