স্থগিত হওয়া অ্যাভাঁগার্ড'র নাট্যোৎসব শুরু

নাট্যদল অ্যাভাঁগার্ড এর আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। নাট্যদলটি তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করেছে। ‘অবিরাম অহর্নিশ পথ পেরোনোর ছাব্বিশ’ স্লোগানে এই আয়োজন শুরু হয়েছে আজ থেকে। এটি চলবে সোমবার পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে পাঁচ নাটক। সবগুলো নাটক রচনা করেছেন সুমন টিংকু। এর মধ্যে চারটি নাটক মঞ্চস্থ করবে অ্যাভাঁগার্ড। অন্যটি মঞ্চায়ন করবে প্রতিভাস নাট্যদল। আজ উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় অ্যাভাঁগার্ডের নাটক ‘ফায়ার’। নির্দেশনা দিয়েছেন শামসুল কবির লিটন। দ্বিতীয় দিন ৩ এপ্রিল দেখা যাবে নাটক ‘মহাবীর বিক্রম’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু। এটাও অ্যাভাঁগার্ডের প্রযোজনা। নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাতটায়। ৪ এপ্রিল একই সময়ে মঞ্চস্থ হবে অ্যাভাঁগার্ডের নাটক ‘নবান্ন ফিরে আসো’। নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। ৫ এপ্রিল প্রদর্শিত হবে প্রতিভাস নাট্যদলের ‘পাপ’, নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। শেষ দিন ৬ এপ্রিল দেখা যাবে অ্যাভাঁগার্ডের প্রযোজনা ‘চে’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু। আয়োজক দলটির পক্ষ থেকে জানানো হয় , আজ উৎসবের উদ্বোধনী দি

স্থগিত হওয়া অ্যাভাঁগার্ড'র নাট্যোৎসব শুরু
নাট্যদল অ্যাভাঁগার্ড এর আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। নাট্যদলটি তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করেছে। ‘অবিরাম অহর্নিশ পথ পেরোনোর ছাব্বিশ’ স্লোগানে এই আয়োজন শুরু হয়েছে আজ থেকে। এটি চলবে সোমবার পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে পাঁচ নাটক। সবগুলো নাটক রচনা করেছেন সুমন টিংকু। এর মধ্যে চারটি নাটক মঞ্চস্থ করবে অ্যাভাঁগার্ড। অন্যটি মঞ্চায়ন করবে প্রতিভাস নাট্যদল। আজ উৎসবের উদ্বোধনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় অ্যাভাঁগার্ডের নাটক ‘ফায়ার’। নির্দেশনা দিয়েছেন শামসুল কবির লিটন। দ্বিতীয় দিন ৩ এপ্রিল দেখা যাবে নাটক ‘মহাবীর বিক্রম’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু। এটাও অ্যাভাঁগার্ডের প্রযোজনা। নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাতটায়। ৪ এপ্রিল একই সময়ে মঞ্চস্থ হবে অ্যাভাঁগার্ডের নাটক ‘নবান্ন ফিরে আসো’। নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। ৫ এপ্রিল প্রদর্শিত হবে প্রতিভাস নাট্যদলের ‘পাপ’, নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। শেষ দিন ৬ এপ্রিল দেখা যাবে অ্যাভাঁগার্ডের প্রযোজনা ‘চে’। রচনা ও নির্দেশনায় সুমন টিংকু। আয়োজক দলটির পক্ষ থেকে জানানো হয় , আজ উৎসবের উদ্বোধনী দিন ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে করা হয়। এ সময় পাঁচ নাটকের নাট্যকার সুমন টিংকুকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। দলের পক্ষ থেকে বলা হয়, 'নানা অনিশ্চয়তা আর অস্থিরতার ভেতর দিয়ে এই উৎসবের আয়োজন কিছুটা সময় পিছিয়ে গিয়েছিল। তবু থিয়েটারের প্রতি ভালোবাসা কখনো থেমে থাকে না—মঞ্চের আলো নিভে গেলেও গল্পের স্রোত থামে না। ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের একঘেয়েমি পেরিয়ে, রমজান ও ঈদের পর আমরা আবারও সাজিয়েছি এক প্রাণবন্ত নাট্য মিলনমেলা যেখানে মঞ্চ, মানুষ আর গল্প আবার মিলিত হবে এক উষ্ণ আয়োজনে।' এই নাট্যোৎসব প্রথমে হওয়ার কথা ছিল গত জানুয়ারি মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত। তবে শেষ মুহূর্তে উৎসব স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসব আয়োজনের পরিকল্পনা করা হলেও জাতীয় নির্বাচনের কারণে সেবারও পিছিয়ে যায়। অবশেষে শুরু হয়েছে দুইবার স্থগিত হওয়া সেই নাট্যোৎসব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow