স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর, আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস। মঙ্গলবার (১৭ মার্চ) জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে। কর্তৃপক্ষের আদেশক্রমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। আদেশে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্ৰহণ করা হবে না, তার লিখিত ব
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর, আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।
মঙ্গলবার (১৭ মার্চ) জারিকৃত এই সংক্রান্ত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি আপনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আচরণবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে। কর্তৃপক্ষের আদেশক্রমে আপনাকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।
আদেশে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্ৰহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্য রেজিস্ট্রার এর দপ্তরে জমা দেওয়ার জন্য নিৰ্দেশ প্ৰদান করা হয়েছে।
এদিকে এ ব্যাপারে জানতে সিবিআইইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসের মোবাইলে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বহিষ্কৃত মুহাম্মদ ইউনুস তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে জানান, মঙ্গলবার দুপুরে ফেইসবুক ব্রাউজ করতে গিয়ে আমি কোন একজনের ইভেন্ট পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিপূর্ণ একটা ছবি ছিল, সেখানে মনের ভুলে ইন্টারেস্ট বাটনে ক্লিক করে ফেলি। যা আমার ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে কিছুক্ষণ ছিল। আসলে আমার জানা ছিলো না ইন্টারেস্ট বাটনে ক্লিক করলে এরকম ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে চলে যায়। সেটা কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর আমি অবগত হওয়ার সাথে সাথে নট ইন্টারেস্ট বা ডিলেট করে দিই। আসলে এটা ছিলো আমার অনাকাঙ্ক্ষিত এবং অসাবধানতার কারণে হওয়া ভুল।
পোস্টে তিনি লিখেন, উনার মতো সম্মানিত ব্যক্তি, জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এধরনের পোস্টে ইন্টারেস্ট ক্লিক করা উচিৎ হয়নি। আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য কক্সবাজার জেলাবাসী এবং দেশবাসীর নিকট ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের ভুল থেকে ভবিষ্যতে সাবধান থাকবো।
What's Your Reaction?