স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর ‘আত্মহত্যা’

চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় সালমা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা আক্তার (২৫) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির বাসিন্দা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদিপ্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্বজনদের বরাতে পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার বিকেলে সালমা তার চার বছরের সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে দেন। এরপর প্রবাসী স্বামী রিয়াদের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ওসি

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর ‘আত্মহত্যা’
চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় সালমা আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা আক্তার (২৫) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির বাসিন্দা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদিপ্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। স্বজনদের বরাতে পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার বিকেলে সালমা তার চার বছরের সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে দেন। এরপর প্রবাসী স্বামী রিয়াদের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow