স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আফিয়া আক্তার ওই গ্রামের বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই আফিয়াকে মারধর করতেন। এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল।  আরও জানা যায়, সোমবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত আফিয়া আক্তার ওই গ্রামের বিভাটেক চালক মোহাম্মদ সুজনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই আফিয়াকে মারধর করতেন। এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। 

আরও জানা যায়, সোমবার রাত ১২টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow