স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল (শনিবার) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে চিকিৎসকের পরামর্শে কেমব্রিজের এক বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার (৯ মে) সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তার সফরসঙ্গী হবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এএমএ/এএসএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল (শনিবার) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে চিকিৎসকের পরামর্শে কেমব্রিজের এক বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার (৯ মে) সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তার সফরসঙ্গী হবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

এএমএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow