সৎ মায়ের ওপরে অভিমান করে গলায় ফাঁস নিলো কিশোরী
নাটোরের লালপুরে সৎ মায়ের ওপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নূপুর খাতুন (১৩) নামে এক কিশোরী। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নূপুর খাতুন (১৩) উপজেলার বরবড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার (৫৫) মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়িতে সৎ মায়ের সঙ্গে অভিমান করে বসতঘরের ভেতরে গলায় ফাঁস দেয় নূপুর। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম
নাটোরের লালপুরে সৎ মায়ের ওপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নূপুর খাতুন (১৩) নামে এক কিশোরী।
শুক্রবার (১ মে) সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নূপুর খাতুন (১৩) উপজেলার বরবড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার (৫৫) মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়িতে সৎ মায়ের সঙ্গে অভিমান করে বসতঘরের ভেতরে গলায় ফাঁস দেয় নূপুর। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম
What's Your Reaction?