সড়কের সরকারি গাছ কেটে নিজের স’ মিলে নিলেন বিএনপি নেতা!
নওগাঁর মহাদেবপুরে ঝড়ে উপড়ে পড়া সরকারি দুটি নিমগাছ কেটে নিজ স’ মিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের একদিন পর বন বিভাগ অভিযান চালিয়ে স’ মিল থেকে গাছ দুটি জব্দ করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, ভীমপুর ইউনিয়নের চাঁনপুরি মোড় থেকে তেজপাইন মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য ফলদ ও বনজ গাছ। শনিবার (৩০ মে) রাতের ঝড়ে লক্ষ্মীপুর মোড় এলাকায় সড়কের পাশে থাকা দুটি নিমগাছ উপড়ে পড়ে। পরদিন দুপুরে আমজাদ হোসেনের নেতৃত্বে গাছ দুটি কেটে নওহাটা মোড়ে তার স’ মিলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘গাছ কেটে নিয়ে যাওয়ার দায় আমার ওপর চাপানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’ তিনি দাবি করেন, ঝড়ে উপড়ে পড়া গাছ দুটি সরিয়ে নিতে সংশ্লিষ্ট উপকারভোগীরা শ্রমিকের ব্যবস্থা করতে তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা শ্রমিক নিয়োগ
নওগাঁর মহাদেবপুরে ঝড়ে উপড়ে পড়া সরকারি দুটি নিমগাছ কেটে নিজ স’ মিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগের একদিন পর বন বিভাগ অভিযান চালিয়ে স’ মিল থেকে গাছ দুটি জব্দ করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভীমপুর ইউনিয়নের চাঁনপুরি মোড় থেকে তেজপাইন মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য ফলদ ও বনজ গাছ। শনিবার (৩০ মে) রাতের ঝড়ে লক্ষ্মীপুর মোড় এলাকায় সড়কের পাশে থাকা দুটি নিমগাছ উপড়ে পড়ে। পরদিন দুপুরে আমজাদ হোসেনের নেতৃত্বে গাছ দুটি কেটে নওহাটা মোড়ে তার স’ মিলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘গাছ কেটে নিয়ে যাওয়ার দায় আমার ওপর চাপানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি দাবি করেন, ঝড়ে উপড়ে পড়া গাছ দুটি সরিয়ে নিতে সংশ্লিষ্ট উপকারভোগীরা শ্রমিকের ব্যবস্থা করতে তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা শ্রমিক নিয়োগ করে গাছ কেটে নেন এবং পরিবহন খরচ বহন করে তার স’ মিলে এনে রাখেন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে গাছগুলো নিয়ে যান।
মহাদেবপুর উপজেলা বন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘সরকারি রাস্তার গাছ ব্যক্তি উদ্যোগে কেটে নেওয়া বা সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর সোমবার সকালে স’ মিল থেকে গাছ দুটি এবং ঘটনাস্থল থেকে গাছের গোড়ার অংশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
আরমান হোসেন রুমন/এসআর/জেআইএম
What's Your Reaction?