সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক

লক্ষ্মীপুরে গভীর রাতে গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের ড্রেস দেখা যায়। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জাকিরকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। তাকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সড়কে চাঁদাবাজির সময় জাকির নামে একজনকে হাতে-নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কাজল কায়েস/এফএ/এমএস

সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক

লক্ষ্মীপুরে গভীর রাতে গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের ড্রেস দেখা যায়।

বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জাকিরকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক

পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। তাকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সড়কে চাঁদাবাজির সময় জাকির নামে একজনকে হাতে-নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাজল কায়েস/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow