সড়কে ঝরল গরু ব্যবসায়ীর প্রাণ

কিশোরগঞ্জের বাজিতপুরে গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. রাজিব মিয়া (৩৫)। তিনি বাজিতপুর উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের যাবুয়া পাড়া এলাকার বাসিন্দা। তিনি গরু নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গরুবাহী একটি পিকআপ ভৈরবমুখী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা রাজিব মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে একটি আহত হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। কটিয়াদি হাইওয়ে থানার ওসি মো. খুরশীদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow