সড়কে প্রাণ গেল বাংলাদেশির : রিমান্ডে মালয়েশিয়ার সেনা কর্মকর্তা

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল ওই সেনা কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী তাবাসসুম আবিদা। ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান। এ সময় নিহতের স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন। মুজাহিদ মিল্লাদের বাড়ি হবিগঞ্জে। তারা মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। প্রাথমিকভাবে

সড়কে প্রাণ গেল বাংলাদেশির : রিমান্ডে মালয়েশিয়ার সেনা কর্মকর্তা
মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল ওই সেনা কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী তাবাসসুম আবিদা। ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান। এ সময় নিহতের স্ত্রী তাবাসসুম আবিদা আহত হন। মুজাহিদ মিল্লাদের বাড়ি হবিগঞ্জে। তারা মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর হত্যার অভিযোগ এনে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow