সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

কুড়িগ্রামের চিলমারীতে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে গুরুতর আহত হয় ১২ বছরের এক শিশু। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৮ এপ্রিল) থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন এ তথ্য নিশ্চিত করেন।  নিহত শিশুর নাম মো. জীবন মিয়া (১২)। সে উপজেলার শিকারপাড়া এলাকার বাসিন্দা মো. বিপুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জীবন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় চিলমারী মডেল থানাধীন বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন পাকা সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আঘাত পেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে

সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের
কুড়িগ্রামের চিলমারীতে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে গুরুতর আহত হয় ১২ বছরের এক শিশু। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৮ এপ্রিল) থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন এ তথ্য নিশ্চিত করেন।  নিহত শিশুর নাম মো. জীবন মিয়া (১২)। সে উপজেলার শিকারপাড়া এলাকার বাসিন্দা মো. বিপুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জীবন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় চিলমারী মডেল থানাধীন বালাবাড়ী হাট পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন পাকা সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আঘাত পেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে জীবন মিয়ার মৃত্যু হয়। উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, গতকাল সড়ক দূর্ঘটনায় আহত শিশু রংপুর হাসপাতালে মারা যায়। এনিয়ে শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই এঘটনায় থানায় মামলা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow