সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (২২ মার্চ) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ​ নিহতরা হলেন- উপজেলার ছয়সূতী ইউনিয়নের দরিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবির হোসেন (১৮) ও একই ইউনিয়নের দরিয়াকান্দি উত্তরপাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)।  স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জাবির, বিজয় ও তাদের এক বন্ধু মোটরসাইকেলে করে ছয়সূতী থেকে কুলিয়ারচরের দিকে যাচ্ছিলেন। কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাবির ও বিজয় মারা যান। ভৈরব হাইওয়ে থানার (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ঘাতক পিকআপভ্যানটি আটক করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

রোববার (২২ মার্চ) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ছয়সূতী ইউনিয়নের দরিয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবির হোসেন (১৮) ও একই ইউনিয়নের দরিয়াকান্দি উত্তরপাড়া গ্রামের ছাব্বির হোসেন ভূঁইয়ার ছেলে বিজয় (১৮)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জাবির, বিজয় ও তাদের এক বন্ধু মোটরসাইকেলে করে ছয়সূতী থেকে কুলিয়ারচরের দিকে যাচ্ছিলেন। কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাবির ও বিজয় মারা যান।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ঘাতক পিকআপভ্যানটি আটক করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow