সড়কে বাড়ছে যানজট: ৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে প্রায় এক ঘণ্টা

ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বাড়ছে। ফলে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, লালবাগ, তেজগাঁও, রমনা ও হাতিরঝিল এলাকায় তীব্র যানজটের চিত্র দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। অনেক স্থানে দীর্ঘ সময় ধরে যানবাহন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যানজটে আটকে পড়া এক মোটরসাইকেল চালক বলেন, গাড়ি যে গতিতে চলছে, তার চেয়ে হেঁটে গেলে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব। এদিকে এক ব্যক্তি ভুল করে এফডিসি থেকে গুলশানের সড়কে না গিয়ে রামপুরার সড়কে চলে আসেন। পরে তাকে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে দেখা যায়। ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক সোহান ক্ষোভ প্রকাশ করে বলেন, যানজটের কারণে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। এতে তেল বেশি খরচ হচ্ছে, কিন্তু সে তুলনায় ভাড়া বাড়ছে না। উপরন্তু পাম্প থেকে দুই লিটারের বেশি তেলও দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে আমরা দুর্ভোগে আছি। রাজধানীর আজিম

সড়কে বাড়ছে যানজট: ৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে প্রায় এক ঘণ্টা

ঈদুল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বাড়ছে। ফলে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, লালবাগ, তেজগাঁও, রমনা ও হাতিরঝিল এলাকায় তীব্র যানজটের চিত্র দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। অনেক স্থানে দীর্ঘ সময় ধরে যানবাহন দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

যানজটে আটকে পড়া এক মোটরসাইকেল চালক বলেন, গাড়ি যে গতিতে চলছে, তার চেয়ে হেঁটে গেলে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব।

jagonews24

এদিকে এক ব্যক্তি ভুল করে এফডিসি থেকে গুলশানের সড়কে না গিয়ে রামপুরার সড়কে চলে আসেন। পরে তাকে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে দেখা যায়।

ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক সোহান ক্ষোভ প্রকাশ করে বলেন, যানজটের কারণে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। এতে তেল বেশি খরচ হচ্ছে, কিন্তু সে তুলনায় ভাড়া বাড়ছে না। উপরন্তু পাম্প থেকে দুই লিটারের বেশি তেলও দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে আমরা দুর্ভোগে আছি।

রাজধানীর আজিমপুরের বাসিন্দা আতাউর রহমান জানান, তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে একজন রোগীকে বাসায় নিয়ে আসতে দেড় হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। সাধারণত পাঁচ মিনিটের পথ হলেও সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউমার্কেট পর্যন্ত তীব্র যানজটের কারণে রোগী নিয়ে বাসায় পৌঁছাতে প্রায় পৌনে এক ঘণ্টা সময় লেগেছে। অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা রোগীও ব্যথা-যন্ত্রণায় অস্থির হয়ে ছটফট করছিলেন।

jagonews24

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আতাউর রহমান বলেন, ঈদের আগের এ সময়টায় যানজটের কারণে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার পথেও বড় ঝুঁকি তৈরি হচ্ছে। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারলে রোগীর মৃত্যুঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে।

ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও বাজারে কেনাকাটার ভিড় বাড়তে শুরু করায় সড়কেও যানবাহনের চাপ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে রাজধানীবাসীকে প্রতিদিনই বাড়তি সময় ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এমইউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow