সড়ক দুর্ঘটনায় ৭২ পরিবারে ৩ কোটি ১২ লাখ টাকা সহায়তা বিআরটিএ’র

চট্টগ্রাম মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ৩ কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল ৩টায় বিআরটিএ চট্টগ্রামের নতুনপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৭২টি পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নিহত ৫৪টি পরিবারের মাঝে ২ কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮টি পরিবারের মাঝে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়। সব মিলিয়ে ৭২টি চেকের মাধ্যমে মোট ৩ কোটি ১২ লাখ টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারায়, যার ফলে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে। রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের সহায়তা সেই সংকট কিছুটা হলেও লাঘব করতে সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর

সড়ক দুর্ঘটনায় ৭২ পরিবারে ৩ কোটি ১২ লাখ টাকা সহায়তা বিআরটিএ’র

চট্টগ্রাম মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ৩ কোটি ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল ৩টায় বিআরটিএ চট্টগ্রামের নতুনপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৭২টি পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নিহত ৫৪টি পরিবারের মাঝে ২ কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮টি পরিবারের মাঝে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়। সব মিলিয়ে ৭২টি চেকের মাধ্যমে মোট ৩ কোটি ১২ লাখ টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারায়, যার ফলে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে। রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের সহায়তা সেই সংকট কিছুটা হলেও লাঘব করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক দায়িত্ব। দুর্ঘটনার কারণে অনেক পরিবার হঠাৎ করেই জীবিকার উৎস হারিয়ে ফেলে, যা তাদের দৈনন্দিন জীবনে গভীর সংকট তৈরি করে। এ অবস্থায় সরকারি সহায়তা শুধু আর্থিক অনুদান নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রতিফলন।

তারা আরও বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। এর ফলে তারা জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে এবং নতুন করে জীবন পুনর্গঠনের সাহস ও প্রেরণা পাবে। পাশাপাশি এ ধরনের সহায়তা পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহাবুব কবির এবং সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে তাদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow