হজযাত্রীর ইন্তেকাল, দাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
হজ পালনের উদ্দেশে যাত্রা করা বাচ্চু মিয়া (৬২) নামের এক হজযাত্রীর ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত এই হজযাত্রীর মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে পাঠানো এবং দাফন-কাফনের যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা হজ অফিসের পরিচালক জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী ও অন্যান্য সহযাত্রীদের সঙ্গে গাড়িযোগে হজক্যাম্পে পৌঁছান বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামার সময় শারীরিক অসুস্থতার কারণে সাহায্যের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক দল তাকে দ্রুত হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইকবাল তার অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়ার মরদেহ প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সযোগে তার নিজ গ্রাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুন্দিয়ায় পাঠানো হয়েছে। মরদেহবাহী এই গাড়িতে মরহুমের স্ত্রী ছাড়াও
হজ পালনের উদ্দেশে যাত্রা করা বাচ্চু মিয়া (৬২) নামের এক হজযাত্রীর ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত এই হজযাত্রীর মরদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে পাঠানো এবং দাফন-কাফনের যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা হজ অফিসের পরিচালক জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী ও অন্যান্য সহযাত্রীদের সঙ্গে গাড়িযোগে হজক্যাম্পে পৌঁছান বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামার সময় শারীরিক অসুস্থতার কারণে সাহায্যের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক দল তাকে দ্রুত হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইকবাল তার অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়ার মরদেহ প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সযোগে তার নিজ গ্রাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুন্দিয়ায় পাঠানো হয়েছে। মরদেহবাহী এই গাড়িতে মরহুমের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি এবং কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।
সহযাত্রীদের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকা আসার পথেই অসুস্থতা অনুভব করছিলেন বাচ্চু মিয়া। পথিমধ্যে মীরের বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে চিনি খাওয়ানোর চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি তা গ্রহণ করতে পারেননি। নিহতের পরিবার ও সহযাত্রীদের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।