হঠাৎ এনবিআরের বিশেষ সতর্কবার্তা

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগ তুলে চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা জারি করে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগে দেশের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে তথ্য পাওয়া গেছে। এনবিআর জানায়, চক্রটি চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এমনকি যেসব প্রার্থী নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করা হয়েছে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও তাদের পরিবারকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থী যোগ্যতার অভাবে চাকরি পাবেন না, তাদের মধ্যে কেউ কেউ প্রতারকদের কাছ থেকে অর্থ ফেরত পেলেও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের কাছ থেকে নে

হঠাৎ এনবিআরের বিশেষ সতর্কবার্তা

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগ তুলে চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা জারি করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগে দেশের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে তথ্য পাওয়া গেছে।

এনবিআর জানায়, চক্রটি চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এমনকি যেসব প্রার্থী নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করা হয়েছে বলে মিথ্যা দাবি করা হচ্ছে। এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও তাদের পরিবারকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থী যোগ্যতার অভাবে চাকরি পাবেন না, তাদের মধ্যে কেউ কেউ প্রতারকদের কাছ থেকে অর্থ ফেরত পেলেও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা রয়েছে চক্রটির।

জনসচেতনতার স্বার্থে এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

এনবিআর আরও অনুরোধ জানিয়েছে, আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো ব্যক্তি বা চক্রের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে জানাতে হবে।

এ বিষয়ে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ই-মেইল ঠিকানা [[email protected]](mailto:[email protected]) উল্লেখ করা হয়েছে।

চাকরিপ্রার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow