হঠাৎ ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান বিরোধপূর্ণ বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। বুধবার (২০ মে) দুই নেতার মধ্যে টেলিফোনে এ আলোচনা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্সি। খবর রয়টার্সের।  ন্যাটো সদস্য তুরস্ক চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে। দেশটি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদানেও ভূমিকা রাখছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরান শান্তিচুক্তিতে রাজি না হলে আরও হামলার হুঁশিয়ারিও দেন তিনি।  তুরস্কের প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়, এরদোয়ান যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি মনে করেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর ‘যুক্তিসঙ্গত সমাধান’ সম্ভব। এছাড়া সিরিয়ায় পুনরায় স্থিতিশীলতা ফিরে আসাকে আঞ্চলিকভাবে ‘গুরুত্বপূর্ণ অ

হঠাৎ ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান বিরোধপূর্ণ বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (২০ মে) দুই নেতার মধ্যে টেলিফোনে এ আলোচনা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্সি। খবর রয়টার্সের। 

ন্যাটো সদস্য তুরস্ক চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে। দেশটি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদানেও ভূমিকা রাখছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরান শান্তিচুক্তিতে রাজি না হলে আরও হামলার হুঁশিয়ারিও দেন তিনি। 

তুরস্কের প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়, এরদোয়ান যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি মনে করেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর ‘যুক্তিসঙ্গত সমাধান’ সম্ভব।

এছাড়া সিরিয়ায় পুনরায় স্থিতিশীলতা ফিরে আসাকে আঞ্চলিকভাবে ‘গুরুত্বপূর্ণ অর্জন’ বলে উল্লেখ করেন এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চলমান সংঘর্ষের কারণে লেবাননের পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষার আহ্বান জানান তিনি।  

বিবৃতিতে আরও বলা হয়, আগামী জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠাতব্য ন্যাটো সম্মেলনের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন এরদোয়ান। তিনি জানান, সম্মেলনকে সবদিক থেকে সফল করতে তুরস্ক কাজ করছে।

দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন। পরে ট্রাম্প বলেন, ‘এরদোয়ানের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্কও রয়েছে।’  

ট্রাম্প বলেন, ‘তিনি একজন কঠিন ব্যক্তিত্বের নেতা, কিন্তু আমাদের সম্পর্ক খুবই ভালো। অনেকেই এ বিষয়ে সন্দেহ করেন, তবে আমি মনে করি তিনি একজন গুরুত্বপূর্ণ বন্ধু।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow