হতাশ করল শাকিবের ‘প্রিন্স’ টিজার, দাবি দর্শকের

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র টিজার। আজ দুপুরে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে টিজারটি। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’। তবে প্রত্যাশা যতটা ছিল টিজার নিয়ে, ঠিক তার উল্টোটাই ঘটেছে। টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করছেন দর্শক। অনেকের দাবি, গোঁজামিল দিয়ে একটি টিজার বানিয়ে প্রকাশ করা হয়েছে। পর্দায় নির্মাতার যতটা সৎ থাকার কথা ছিল, ততটা তার প্রথম ঝলকে দেখা যায়নি। এখন সিনেমাটি কেমন হবে এ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। বলা যায়, প্রিন্স নিয়ে দর্শক-ভক্তদের যে উত্তেজনা ছিল, টিজার প্রকাশের পর সে উত্তেজনায় পানি ঢাললেন নির্মাতা।   টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে—তুলনামূলক ছো

হতাশ করল শাকিবের ‘প্রিন্স’ টিজার, দাবি দর্শকের

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র টিজার। আজ দুপুরে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে টিজারটি। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’।

তবে প্রত্যাশা যতটা ছিল টিজার নিয়ে, ঠিক তার উল্টোটাই ঘটেছে। টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করছেন দর্শক। অনেকের দাবি, গোঁজামিল দিয়ে একটি টিজার বানিয়ে প্রকাশ করা হয়েছে। পর্দায় নির্মাতার যতটা সৎ থাকার কথা ছিল, ততটা তার প্রথম ঝলকে দেখা যায়নি। এখন সিনেমাটি কেমন হবে এ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। বলা যায়, প্রিন্স নিয়ে দর্শক-ভক্তদের যে উত্তেজনা ছিল, টিজার প্রকাশের পর সে উত্তেজনায় পানি ঢাললেন নির্মাতা।  

টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে—তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’ 

সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow