হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও করে স্বজনদের বিক্ষোভ

মুন্সিগঞ্জের আলোচিত ব্যবসায়ী আরিফ হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজনসহ স্থানীয়রা। কর্মসূচি শেষে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহত আরিফের পরিবার, স্বজন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা জানান, গত ১৪ জুন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী আরিফ হোসেনকে। এ ঘটনার সঙ্গে জড়িতরা এখনও কেউ গ্রেফতার হয়নি। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সিগঞ্জ সদর থানা ঘেরাও করেন। সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান। নিহত ব্যবসায়ী আরিফ হোসেন স্থানীয় একটি দোকানে কসাইয়ের কাজ করতেন। শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম

হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও করে স্বজনদের বিক্ষোভ

মুন্সিগঞ্জের আলোচিত ব্যবসায়ী আরিফ হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজনসহ স্থানীয়রা। কর্মসূচি শেষে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহত আরিফের পরিবার, স্বজন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

হত্যার বিচারের দাবিতে থানা ঘেরাও করে স্বজনদের বিক্ষোভ

এসময় তারা জানান, গত ১৪ জুন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী আরিফ হোসেনকে। এ ঘটনার সঙ্গে জড়িতরা এখনও কেউ গ্রেফতার হয়নি। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সিগঞ্জ সদর থানা ঘেরাও করেন। সেখানে তারা পুলিশের কাছে বিচার নিশ্চিত করার দাবি জানান। নিহত ব্যবসায়ী আরিফ হোসেন স্থানীয় একটি দোকানে কসাইয়ের কাজ করতেন।

শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow