হনুমান চরিত্রে কেন ভয় পাচ্ছেন সানি দেওল?

বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। রণবীর কাপুর, যশ, সাই পল্লবীর মতো তারকাদের পাশাপাশি ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। সম্প্রতি ছবির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে এই চরিত্র নিয়ে নিজের ভয়, দায়িত্ববোধ ও প্রস্তুতির কথা খুলে বলেছেন অভিনেতা। নয়াদিল্লিতে আয়োজিত ‘রামায়ণ: প্রথম সংকল্প’ অনুষ্ঠানে উপস্থিত হন সানি দেওল। সেখানে তিনি জানান, ছবির শুটিং মাত্র শুরু করেছেন। এখনো খুব অল্প অংশের কাজ শেষ হয়েছে, সামনে রয়েছে দীর্ঘ পথ। সানি বলেন, ‘সত্যি বলতে, এখনো খুব সামান্য অংশের শুটিং করেছি। আমার সামনে অনেক কাজ বাকি। তবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য বড় আশীর্বাদ।’ আরও পড়ুন ৫০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন সালমান খান তবে হনুমানের চরিত্রে অভিনয় করতে গিয়ে ভয়ও কাজ করছে বলে স্বীকার করেছেন এই অভিনেতা। তার মতে, কোটি কোটি মানুষের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি চরিত্রকে পর্দায় তুলে ধরা সহজ নয়। সানি বলেন, ‘হনুমানজির চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। কারণ তিনি শুধু শক্তির প্রতীক ন

হনুমান চরিত্রে কেন ভয় পাচ্ছেন সানি দেওল?

বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। রণবীর কাপুর, যশ, সাই পল্লবীর মতো তারকাদের পাশাপাশি ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। সম্প্রতি ছবির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে এই চরিত্র নিয়ে নিজের ভয়, দায়িত্ববোধ ও প্রস্তুতির কথা খুলে বলেছেন অভিনেতা।

নয়াদিল্লিতে আয়োজিত ‘রামায়ণ: প্রথম সংকল্প’ অনুষ্ঠানে উপস্থিত হন সানি দেওল। সেখানে তিনি জানান, ছবির শুটিং মাত্র শুরু করেছেন। এখনো খুব অল্প অংশের কাজ শেষ হয়েছে, সামনে রয়েছে দীর্ঘ পথ।

সানি বলেন, ‘সত্যি বলতে, এখনো খুব সামান্য অংশের শুটিং করেছি। আমার সামনে অনেক কাজ বাকি। তবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য বড় আশীর্বাদ।’

তবে হনুমানের চরিত্রে অভিনয় করতে গিয়ে ভয়ও কাজ করছে বলে স্বীকার করেছেন এই অভিনেতা। তার মতে, কোটি কোটি মানুষের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি চরিত্রকে পর্দায় তুলে ধরা সহজ নয়।

সানি বলেন, ‘হনুমানজির চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। কারণ তিনি শুধু শক্তির প্রতীক নন, তার মধ্যে রয়েছে সরলতা, দুষ্টুমি, নিষ্পাপ মন আর ভগবান রামের প্রতি অটুট ভক্তি। এই সব গুণ একসঙ্গে পর্দায় তুলে ধরা সত্যিই কঠিন। তাই স্বাভাবিকভাবেই দায়িত্বের পাশাপাশি এক ধরনের ভয়ও কাজ করে।’

তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ যে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে এবং চরিত্রটিকে যথাযথ মর্যাদা ও সততার সঙ্গে উপস্থাপন করতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি বিশ্বাস করি, এই যাত্রা আমার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।’

এদিকে ‘রামায়ণ’র প্রচারণাও জোরেশোরে শুরু হয়েছে। নয়াদিল্লিতে ছবিটির প্রথম ঝলক প্রকাশের পর আগামী ২৩ জুলাই নির্মাতা ও অভিনয়শিল্পীরা অংশ নেবেন বিশ্বের অন্যতম বড় পপ-সংস্কৃতি উৎসব ‘সান দিয়েগো কমিক-কন’-এ। ‘কল্কি ২৮৯৮ এডি’র পর ‘রামায়ণ’ই দ্বিতীয় ভারতীয় সিনেমা, যা এই আন্তর্জাতিক আসরে উপস্থাপিত হবে।

দুই পর্বে নির্মিত এই মহাকাব্যভিত্তিক সিনেমার প্রথম কিস্তি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। দর্শকদের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তি ও বিশাল তারকাবহরের সমন্বয়ে ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow