কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে লিয়াজোঁ বা আঁতাত করে রাজনীতি করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী  লায়ন খোরশেদ আলম বলেছেন, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারলে তিনি তৎক্ষণাৎ রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সাভারের ছায়াবীথি এলাকায় সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে নিজের রাজনৈতিক আদর্শ ও পরিবারের ত্যাগের কথা তুলে ধরে খোরশেদ আলম বলেন, কারও কাছে মাথা নত করার জন্য আমি সাভারে রাজনীতি করি না। একটি মানুষও যদি প্রমাণ করতে পারে যে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আমার ছবি আছে, তাদের সঙ্গে লিয়াজোঁ করে চলেছি কিংবা কর্মীদের বিপদের সময় পাশে দাঁড়াইনি,তবে সেদিনই আমি রাজনীতি ছেড়ে দেব। বিএনপির সঙ্গে নিজের সুদীর্ঘ পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি জানান, দলটি প্রতিষ্ঠার পর থেকেই তার পরিবার রাজনীতির মাঠে সক্রিয় ছিল এবং দলের জন্য রক্ত ও ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগ সরকারের সময় বহু রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি দৃঢ়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম
আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে লিয়াজোঁ বা আঁতাত করে রাজনীতি করার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী  লায়ন খোরশেদ আলম বলেছেন, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারলে তিনি তৎক্ষণাৎ রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সাভারের ছায়াবীথি এলাকায় সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে নিজের রাজনৈতিক আদর্শ ও পরিবারের ত্যাগের কথা তুলে ধরে খোরশেদ আলম বলেন, কারও কাছে মাথা নত করার জন্য আমি সাভারে রাজনীতি করি না। একটি মানুষও যদি প্রমাণ করতে পারে যে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আমার ছবি আছে, তাদের সঙ্গে লিয়াজোঁ করে চলেছি কিংবা কর্মীদের বিপদের সময় পাশে দাঁড়াইনি,তবে সেদিনই আমি রাজনীতি ছেড়ে দেব। বিএনপির সঙ্গে নিজের সুদীর্ঘ পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি জানান, দলটি প্রতিষ্ঠার পর থেকেই তার পরিবার রাজনীতির মাঠে সক্রিয় ছিল এবং দলের জন্য রক্ত ও ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগ সরকারের সময় বহু রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো জুলুম-নির্যাতনই তাকে বিএনপির আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি বা মাথা নত করাতে বাধ্য করতে পারেনি,ভবিষ্যতেও পারবেনা। শুধুমাত্র বিএনপি-র রাজনীতি করার কারণে দীর্ঘ ১৭ বছর নিজের বাড়ি ঘর ছাড়া থেকেছি,  ডজন ডজন মামলা হামলা করা হয়েছিলো,তারপরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ থেকে এক চুলও পিছপা হয়নি। অনুষ্ঠানে হোটেল কর্মচারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি ‘সাভার হোটেল কর্মচারী ফাউন্ডেশন’-এর অগ্রযাত্রা ও সার্বিক সফলতা কামনা করেন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাইমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহসভাপতি হানিফ শেখ ও সাধারণ সম্পাদক কাজল দেওয়ান। মতবিনিময় সভায় সাভারের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের কর্মচারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow