হবিগঞ্জে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজির চালক-যাত্রী নিহত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) ও একই উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী একটি ডাম্পট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজি চালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন নামের নারী যাত্রীর মৃত্যু হয়। অপর দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি উদ্
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) ও একই উপজেলার রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী একটি ডাম্পট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজি চালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন নামের নারী যাত্রীর মৃত্যু হয়। অপর দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম
What's Your Reaction?