হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ থেকে সিলেটমুখী বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে দেওয়া হয়েছে।  মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে হবিগঞ্জ থেকে দেশের কোনো স্থানে বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী কালবেলাকে বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজনদের দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার জেলার শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছে।  তিনি আরও বলেন, দুদিনে ৩৫/৪০টি গাড়ি আটক রয়েছে। এছাড়াও প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছে। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সোমবার রাতে জেলা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।  এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে কথা বলতে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা বলেছি। ওনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি আম

হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ থেকে সিলেটমুখী বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে হবিগঞ্জ থেকে দেশের কোনো স্থানে বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী কালবেলাকে বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজনদের দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার জেলার শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছে। 

তিনি আরও বলেন, দুদিনে ৩৫/৪০টি গাড়ি আটক রয়েছে। এছাড়াও প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছে। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সোমবার রাতে জেলা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। 

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে কথা বলতে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা বলেছি। ওনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি আমি। তিনি  মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow