হরমুজ প্রণালির জাহাজে গুলি করল আইআরজিসি
হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে গুলি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ( ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (২২ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওমানের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে গুলি চালানো হয়। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, আইআরজিসির একটি গানবোট জাহাজটির কাছে এগিয়ে আসে। এ সময় কোনো ধরনের যোগাযোগ বা সতর্কবার্তা দেওয়া হয়নি। পরে ওই গানবোট থেকে জাহাজটিতে গুলি চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ (ব্লকেড) বজায় রাখবে। ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে তার এ ঘোষণাকে আকস্মিক হামলার কূটকৌশল বলে উল্লেখ করেছে ইরান। ইরানের
হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে গুলি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ( ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (২২ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওমানের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে গুলি চালানো হয়।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, আইআরজিসির একটি গানবোট জাহাজটির কাছে এগিয়ে আসে। এ সময় কোনো ধরনের যোগাযোগ বা সতর্কবার্তা দেওয়া হয়নি। পরে ওই গানবোট থেকে জাহাজটিতে গুলি চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ (ব্লকেড) বজায় রাখবে।
ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।
তবে তার এ ঘোষণাকে আকস্মিক হামলার কূটকৌশল বলে উল্লেখ করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো গুরুত্ব বহন করে না’। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, যে পক্ষ হেরে যাচ্ছে, তারা শর্ত চাপিয়ে দিতে পারে না। অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই। এটির জবাব সামরিকভাবেই দিতে হবে।
What's Your Reaction?