হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

ইরান ও ওমান হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে তেহরানে দুই দিনের বৈঠক করেছে। বৈঠকে উভয় দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন এবং সমুদ্রপথ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। খবর সিএনএনের। রোববার (২৬ জুলাই) এক টেলিগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার নীতিমালা ও কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার সম্মান করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। তিনি বলেন, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। ওমানের প্রতিনিধিদল তেহরান সফর শেষ করলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ের পরামর্শ অব্যাহত থাকবে। বাঘায়ি আরও জানান, বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি এবং স্বাভাবিকভাবেই নৌযান চলাচল অব্যাহত রয়েছে। এর আগে ইরান ও ওমান নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একাধিক কারিগরি বৈঠক করেছে। ইরানের দাবি, হরমুজ প্রণালির নৌ চলাচল সংক্রান্ত যেকোনো ব্যবস্থা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

ইরান ও ওমান হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে তেহরানে দুই দিনের বৈঠক করেছে। বৈঠকে উভয় দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন এবং সমুদ্রপথ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। খবর সিএনএনের।

রোববার (২৬ জুলাই) এক টেলিগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানান, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার নীতিমালা ও কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় দুই দেশের সার্বভৌম অধিকার সম্মান করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।

তিনি বলেন, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে অগ্রগতি হয়েছে। ওমানের প্রতিনিধিদল তেহরান সফর শেষ করলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ের পরামর্শ অব্যাহত থাকবে।

বাঘায়ি আরও জানান, বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি এবং স্বাভাবিকভাবেই নৌযান চলাচল অব্যাহত রয়েছে।

এর আগে ইরান ও ওমান নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একাধিক কারিগরি বৈঠক করেছে। ইরানের দাবি, হরমুজ প্রণালির নৌ চলাচল সংক্রান্ত যেকোনো ব্যবস্থা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে সম্মান করেই হতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow