হরমুজ প্রণালি নিয়ে স্বস্তির বার্তা দিল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে।  শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা করা হবে। ইরান-এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বিপদের কারণে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল হ্রাস পেয়েছে। তিনি বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ওই জাহাজ কর্তৃপক্ষের। ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, যদি জায়নবাদী ইসরায়েল ও আমেরিকার যেকোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তবে আমরা ওই জাহাজে আক্রমণ করব। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow