হলের সেশন ফি হাজার টাকা কমানোর আশ্বাস, আন্দোলন স্থগিত
সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবাসিক হলের সেশন ফি এক হাজার টাকা কমানোর আশ্বাস দিয়েছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশ্বাস দেন কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান। অধ্যাপক মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে হলের সেশন ফি ৮ হাজার টাকার পরিবর্তে ৭ হাজার টাকা নির্ধারণ করা হবে। পাশাপাশি হল ফি পরিশোধের সময়সীমাও বাড়ানো হবে। এ বিষয়ে বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় কলেজ প্রশাসনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, তিতুমীর কলেজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সহকারী সচিব আ. রহমান সানী কলেজের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন। প্রশাসনের এ আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিত রেখে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে কলেজের আবাসিক হলের হল ফি বাড়ানোয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ক
সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবাসিক হলের সেশন ফি এক হাজার টাকা কমানোর আশ্বাস দিয়েছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আশ্বাস দেন কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান।
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে হলের সেশন ফি ৮ হাজার টাকার পরিবর্তে ৭ হাজার টাকা নির্ধারণ করা হবে। পাশাপাশি হল ফি পরিশোধের সময়সীমাও বাড়ানো হবে। এ বিষয়ে বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় কলেজ প্রশাসনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, তিতুমীর কলেজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সহকারী সচিব আ. রহমান সানী কলেজের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
প্রশাসনের এ আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিত রেখে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে কলেজের আবাসিক হলের হল ফি বাড়ানোয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কলেজের শহীদ মামুন হলে শিক্ষার্থীরা। এদিন রাত ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয় শহীদ মামুন ছাত্রাবাস থেকে এবং শেষ হয় সরকারি তিতুমীর কলেজে মূল ফটকে। মঙ্গলবার সকালেও তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
এএএইচ/এমএএইচ
What's Your Reaction?