হাইকোর্টে একদিনে ৭১০৪টি পুরাতন মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আজ একদিনে সাত হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। আরও পড়ুনহামের পরিবর্তে শিশুকে জলাতঙ্কের টিকা, তদন্তে হাইকোর্টের নির্দেশ হৃদরোগ ইনস্টিটিউটসহ দুই হাসপাতালের বিরুদ্ধে তদন্তের আদেশ  আজ হাইকোর্ট বিভাগে পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। এফএইচ/কেএসআ

হাইকোর্টে একদিনে ৭১০৪টি পুরাতন মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আজ একদিনে সাত হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

আরও পড়ুন
হামের পরিবর্তে শিশুকে জলাতঙ্কের টিকা, তদন্তে হাইকোর্টের নির্দেশ 
হৃদরোগ ইনস্টিটিউটসহ দুই হাসপাতালের বিরুদ্ধে তদন্তের আদেশ 

আজ হাইকোর্ট বিভাগে পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৭ হাজার ১০৪টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow