প্রেম-বিরহ, উৎসব-প্রতিবাদ, বাঙালির জীবনজুড়ে রবীন্দ্রনাথ

সকালে অফিস যাওয়ার পথে মৃদু আলোয় মন গেয়ে ওঠে ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, আবার বিকেলের বৃষ্টিতে কারো ঠোঁটে ভেসে ওঠে ‘এমন দিনে তারে বলা যায়’। কিংবা প্রেমিকাকে গেয়ে শোনাচ্ছেন ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। প্রেমে, বিরহে, আনন্দে, পূজায়, প্রতিবাদে কিংবা নিঃসঙ্গ বিকেলে বাঙালির জীবনের এমন খুব কম মুহূর্ত আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই। তিনি শুধু একজন কবি নন, তিনি যেন বাঙালির অনুভূতির আরেক নাম। একজন বাঙালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা বাঁকে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। শিশুর প্রথম পাঠ্যবইয়ের কবিতা, কৈশোরের প্রেমে চিঠি বা কবিতার লাইন, আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের গভীর উপলব্ধিতেও ফিরে ফিরে আসে রবীন্দ্রনাথের লেখা। যেন জীবনের প্রতিটি বয়সে নতুন করে আবিষ্কার করা যায় রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় শক্তি সম্ভবত মানুষের মনের গভীরে পৌঁছে যাওয়ার ক্ষমতা। তিনি এমনভাবে প্রেম লিখেছেন, যেন প্রতিটি পাঠক মনে করেন এই অনুভূতি শুধু তাঁর নিজের। আবার বাংলার যে সৌন্দর্য তা যেন আমরা দেখতে পেয়েছি তার চোখে। প্রকৃতি নিয়ে তাঁর লেখায় বাংলার আকাশ, বৃষ্টি, ন

প্রেম-বিরহ, উৎসব-প্রতিবাদ, বাঙালির জীবনজুড়ে রবীন্দ্রনাথ

সকালে অফিস যাওয়ার পথে মৃদু আলোয় মন গেয়ে ওঠে ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, আবার বিকেলের বৃষ্টিতে কারো ঠোঁটে ভেসে ওঠে ‘এমন দিনে তারে বলা যায়’। কিংবা প্রেমিকাকে গেয়ে শোনাচ্ছেন ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। প্রেমে, বিরহে, আনন্দে, পূজায়, প্রতিবাদে কিংবা নিঃসঙ্গ বিকেলে বাঙালির জীবনের এমন খুব কম মুহূর্ত আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই। তিনি শুধু একজন কবি নন, তিনি যেন বাঙালির অনুভূতির আরেক নাম।

একজন বাঙালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা বাঁকে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। শিশুর প্রথম পাঠ্যবইয়ের কবিতা, কৈশোরের প্রেমে চিঠি বা কবিতার লাইন, আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের গভীর উপলব্ধিতেও ফিরে ফিরে আসে রবীন্দ্রনাথের লেখা। যেন জীবনের প্রতিটি বয়সে নতুন করে আবিষ্কার করা যায় রবীন্দ্রনাথকে।

রবীন্দ্রনাথের সবচেয়ে বড় শক্তি সম্ভবত মানুষের মনের গভীরে পৌঁছে যাওয়ার ক্ষমতা। তিনি এমনভাবে প্রেম লিখেছেন, যেন প্রতিটি পাঠক মনে করেন এই অনুভূতি শুধু তাঁর নিজের। আবার বাংলার যে সৌন্দর্য তা যেন আমরা দেখতে পেয়েছি তার চোখে। প্রকৃতি নিয়ে তাঁর লেখায় বাংলার আকাশ, বৃষ্টি, নদী আর কাশফুল যেন আরও সুন্দর হয়ে ওঠে। আষাঢ়ের শ্রাবণ ধারায় বাঙালির ঘরে ঘরে রবীন্দ্রসংগীত বাজে, পহেলা বৈশাখ মানেই তাঁর গান, বসন্ত উৎসব তাঁর রঙে রঙিন।

আরও পড়ুন
বাঙালির ভোজনবিলাস: একালের খাবারে নেই সেকালের স্বাদ
শিশুশ্রম: হারিয়ে যাওয়া শৈশব, আমাদের দায়িত্ব কী

তবে রবীন্দ্রনাথ শুধু আবেগের কবি নন। তিনি ছিলেন সমাজচিন্তকও। নারী স্বাধীনতা, শিক্ষা, মানবতা, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এসব বিষয় নিয়ে তিনি এমন সময়ে লিখেছেন, যখন সমাজ অনেক বেশি রক্ষণশীল ছিল। তাঁর গল্পের নারী চরিত্রগুলো আজও বিস্মিত করে। রবীন্দ্রনাথের বিখ্যাত নারী চরিত্র বিনোদিনী, চারুলতা কিংবা লাবণ্য তারা শুধু গল্পের চরিত্র নয়, বরং সময়ের চেয়ে এগিয়ে থাকা নারীর প্রতিচ্ছবি।

বাঙালির সংস্কৃতির বড় একটি অংশজুড়ে রয়েছে রবীন্দ্রনাথের গান। এমন কোনো অনুভূতি নেই, যার জন্য তাঁর গান খুঁজে পাওয়া যায় না। মন খারাপের দিনে যেমন তিনি সঙ্গ দেন, তেমনি আনন্দের মুহূর্তেও তাঁর গানই হয়ে ওঠে উদযাপনের ভাষা। এই কারণেই হয়তো রবীন্দ্রসঙ্গীত কেবল গান নয়, অনেকের কাছে এটি মানসিক আশ্রয়।

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের অনুভূতি বদলায়নি আর সেই কারণেই রবীন্দ্রনাথও থেকে গেছেন সমান প্রাসঙ্গিক। আজকের ডিজিটাল যুগেও রবীন্দ্রনাথ ফিকে হয়ে যাননি। সামাজিক মাধ্যমে এখনো তাঁর উদ্ধৃতি ছড়িয়ে পড়ে, তরুণেরা নতুনভাবে গেয়ে ওঠেন তাঁর গান, চলচ্চিত্র ও নাটকে ফিরে আসে তাঁর গল্প। বাঙালিরা বাঁচে রবীন্দ্রনাথের গানে, কবিতায়, উপন্যাসে। রবীন্দ্রনাথ বেঁচে আছেন বাঙালির প্রেমে-বিরহে, বৃষ্টিতে, আবেগে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow