ময়মনসিংহে বৃদ্ধকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহে আমির উদ্দিন নামে এক বৃদ্ধকে হত্যা মামলায় লোকমান হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (২৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আর্জুমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন জেলার মু্ক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত ইসব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল আলম। সহকারী কৌঁসুলি আলী হায়দার খান দীপু মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০১৯ সালের ১৬ জুন রাত দশটার দিকে মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের আমির উদ্দিন বাড়ির পাশে বসে ছিলেন। এসময় পূর্ববিরোধের জেরে লোকমান হোসেন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমির উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরদিন আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে লোকমান হোসেনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় ঘোষণা করেন। কামরুজ্জামা
ময়মনসিংহে আমির উদ্দিন নামে এক বৃদ্ধকে হত্যা মামলায় লোকমান হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আর্জুমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন জেলার মু্ক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত ইসব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল আলম।
সহকারী কৌঁসুলি আলী হায়দার খান দীপু মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০১৯ সালের ১৬ জুন রাত দশটার দিকে মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের আমির উদ্দিন বাড়ির পাশে বসে ছিলেন। এসময় পূর্ববিরোধের জেরে লোকমান হোসেন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমির উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পরদিন আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে লোকমান হোসেনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এই রায় ঘোষণা করেন।
কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?