হাইতিকে ৩ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দারুণ এক জয়ে সেই সমালোচনার জবাব দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সেলেসাওরা। কুনহার দুই গোলেই অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস, পরে নিজেও গোল করে দলের জয়কে আরও উজ্জ্বল করে তোলেন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ব্রাজিল। এছাড়া একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। তবুও হাইতির ওপর পূর্ণ আধিপত্য বজায় রেখে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে উঠে গেছে সেলেসাওরা। অন্যদিকে মরক্কো অবস্থান করছে দ্বিতীয় স্থানে। এখন শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই আত্মবিশ্বাসী অবস্থানে

হাইতিকে ৩ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দারুণ এক জয়ে সেই সমালোচনার জবাব দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সেলেসাওরা। কুনহার দুই গোলেই অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস, পরে নিজেও গোল করে দলের জয়কে আরও উজ্জ্বল করে তোলেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ব্রাজিল। এছাড়া একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। তবুও হাইতির ওপর পূর্ণ আধিপত্য বজায় রেখে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে উঠে গেছে সেলেসাওরা। অন্যদিকে মরক্কো অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

এখন শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই আত্মবিশ্বাসী অবস্থানেই পরবর্তী ম্যাচের অপেক্ষায় আনচেলত্তির দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow