হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহযোগিতা তহবিল বাড়াচ্ছে সরকার : কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার সহযোগিতা তহবিল বাড়াচ্ছে। সরকার প্রতিনিয়ত আক্রান্ত হাওড়া অঞ্চলের জেলা প্রশাসক ও কৃষি অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্তদের তথ্য নিচ্ছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে যারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকারের যে তহবিল সেটি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া যেসব বেরিবাঁধ ভেঙে হাওর প্লাবিত হয়েছে, সেগুলো টেকসই করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার (০২ মে) বিকেলে কুমিল্লা নগরীর শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি জাতীয়ভাবে সিলেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউনিয়নে ইউনিয়নে মাইকিং করে সরকার ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইউনিয়ন পর্যায়ে সকল কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হলে কৃষকরা ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবে। হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় ৩ মাসের খাদ্যব
কৃষি এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার সহযোগিতা তহবিল বাড়াচ্ছে। সরকার প্রতিনিয়ত আক্রান্ত হাওড়া অঞ্চলের জেলা প্রশাসক ও কৃষি অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্তদের তথ্য নিচ্ছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে যারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকারের যে তহবিল সেটি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া যেসব বেরিবাঁধ ভেঙে হাওর প্লাবিত হয়েছে, সেগুলো টেকসই করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার (০২ মে) বিকেলে কুমিল্লা নগরীর শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি জাতীয়ভাবে সিলেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউনিয়নে ইউনিয়নে মাইকিং করে সরকার ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইউনিয়ন পর্যায়ে সকল কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হলে কৃষকরা ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবে। হাওরে চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় ৩ মাসের খাদ্যবান্ধব কর্মসূচি, অন্য ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতার আওতায় আনার জন্য প্রকল্প নেয়া হবে।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কৃষিমন্ত্রী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।