হাটের হাসিল কম দিলে কি কোরবানি হবে?

প্রশ্ন: কোরবানির পশু কেনার সময় পশুর দাম কম দেখিয়ে হাটের হাসিল কম দেওয়া হলে কোরবানি হবে? উত্তর: পশুর হাটের হাসিল হাটের ইজারাদার বা হাট কর্তৃপক্ষের পাওনা যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে দেওয়া হয়। গরুর দাম কম দেখিয়ে হাটের হাসিল কম দেওয়া হলে হাট কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা এবং তাদের হক নষ্ট করার কারণে গুনাহ হবে। তবে এ কারণে কোরবানি বাতিল বা নাজায়েজ হবে না। কোরবানির আগে বা পরে যখনই ভুল বুঝে আসে এবং সুযোগ পাওয়া যায়, তখনই হাট কর্তৃপক্ষের পাওনা পরিশোধ করে দিতে হবে। অন্যথায় এ দায় থেকে যাবে। কেয়ামতের দিন নিজের সওয়াব দিয়ে বা অন্যের পাপের বোঝা নিয়ে এ রকম পাওনা পরিশোধ করতে হবে। রাসুল (সা.) বলেন, কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়। কারণ কেয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা-পয়সা থাকবে না। তখন অন্যায়ের সমপরিমাণ সওয়াব পাওনাদারের জন্য নিয়ে নেওয়া হবে। সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। (সহিহ বুখারি: ৬৫৩৪) ভুল বুঝতে পারার পর হাট কর্তৃপক্ষের পাওনা পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো উপায় খুঁজে না পেলে ওই পরিমাণ টাকা পাওনাদাররা সওয়াব পাবে এই নিয়তে

হাটের হাসিল কম দিলে কি কোরবানি হবে?

প্রশ্ন: কোরবানির পশু কেনার সময় পশুর দাম কম দেখিয়ে হাটের হাসিল কম দেওয়া হলে কোরবানি হবে?

উত্তর: পশুর হাটের হাসিল হাটের ইজারাদার বা হাট কর্তৃপক্ষের পাওনা যা হাটের সুবিধা গ্রহণের বিনিময়ে দেওয়া হয়। গরুর দাম কম দেখিয়ে হাটের হাসিল কম দেওয়া হলে হাট কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা এবং তাদের হক নষ্ট করার কারণে গুনাহ হবে। তবে এ কারণে কোরবানি বাতিল বা নাজায়েজ হবে না।

কোরবানির আগে বা পরে যখনই ভুল বুঝে আসে এবং সুযোগ পাওয়া যায়, তখনই হাট কর্তৃপক্ষের পাওনা পরিশোধ করে দিতে হবে। অন্যথায় এ দায় থেকে যাবে। কেয়ামতের দিন নিজের সওয়াব দিয়ে বা অন্যের পাপের বোঝা নিয়ে এ রকম পাওনা পরিশোধ করতে হবে

রাসুল (সা.) বলেন, কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়। কারণ কেয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা-পয়সা থাকবে না। তখন অন্যায়ের সমপরিমাণ সওয়াব পাওনাদারের জন্য নিয়ে নেওয়া হবে। সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। (সহিহ বুখারি: ৬৫৩৪)

ভুল বুঝতে পারার পর হাট কর্তৃপক্ষের পাওনা পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো উপায় খুঁজে না পেলে ওই পরিমাণ টাকা পাওনাদাররা সওয়াব পাবে এই নিয়তে দান করে দেবে এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।

উল্লেখ্য, অনেক সময় দেখা যায় সরকারি জায়গা বা রাস্তা দখল করে অবৈধভাবে হাট বসানো হয়, হাসিলের নামে বেশি টাকা আদায় করা হয়, এসব কাজের জন্য হাট কর্তৃপক্ষ গুনাহগার হবে। কেউ যদি এসব অন্যায়ের প্রতিবাদ করতে চান, তাহলে তিনি অবৈধভাবে বসানো বা বেশি হাসিল আদায় করা হাট থেকে গরু না কিনে সঠিকভাবে বসানো হয়েছে এবং সঠিক পরিমাণ হাসিল নেওয়া হচ্ছে এমন কোনো হাট থেকে কোরবানির পশু কিনবেন। তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজে প্রতারণা করা যাবে না।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow