হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে

পিরোজপুরের জিয়ানগরে প্যারোলে মুক্তি পেয়ে বাবা সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নিয়েছেন ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামে বাবার জানাজায় অংশ নেন তিনি। স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।  এর আগে, সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করে। এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেওয়া হয়। পরে হাতকড়া পরা অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেওয়া হয়।  সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল বলে কারাগার সূত্রে জানা গেছে।

হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে

পিরোজপুরের জিয়ানগরে প্যারোলে মুক্তি পেয়ে বাবা সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নিয়েছেন ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামে বাবার জানাজায় অংশ নেন তিনি।

স্ত্রী হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। 

এর আগে, সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায় ৭৫ বছর বয়সে মারা যান সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করে। এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেওয়া হয়। পরে হাতকড়া পরা অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেওয়া হয়। 

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল বলে কারাগার সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow