হাতমোজা পরে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে?

প্রশ্ন: হাতমোজা পরে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে? উত্তর: অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০) অজু না থাকা অবস্থায় হাতমোজা পরেও কোরআন বা কোরআনের আয়াত ধরা যাবে না। কারণ অজুহীন অবস্থায় শরীরে পরিহিত পোশাকের অংশ বা কাপড় দিয়েও কোরআন স্পর্শ করা জায়েজ নয়। এ অবস্থায় কোরআন ধরার প্রয়োজন পড়লে পৃথক কোনো পবিত্র কাপড় দিয়ে ধরতে হবে। হাতমোজা দিয়ে ধরতে চাইলে সেটি হাত থেকে খুলে তা দিয়ে ধরা যেতে পারে। ওএফএফ

হাতমোজা পরে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে?

প্রশ্ন: হাতমোজা পরে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে?

উত্তর: অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এ ছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ।

আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। (সুরা ওয়াকেয়া: ৭৭-৮০)

অজু না থাকা অবস্থায় হাতমোজা পরেও কোরআন বা কোরআনের আয়াত ধরা যাবে না। কারণ অজুহীন অবস্থায় শরীরে পরিহিত পোশাকের অংশ বা কাপড় দিয়েও কোরআন স্পর্শ করা জায়েজ নয়। এ অবস্থায় কোরআন ধরার প্রয়োজন পড়লে পৃথক কোনো পবিত্র কাপড় দিয়ে ধরতে হবে। হাতমোজা দিয়ে ধরতে চাইলে সেটি হাত থেকে খুলে তা দিয়ে ধরা যেতে পারে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow