হামের বদলে শিশুকে জলাতঙ্কের টিকা, তদন্তের নির্দেশ হাইকোর্টের
টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারকে অনতিবিলম্বে শিশুটির যথাযথ চিকিৎসা করানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এদিকে, রুলে ওই শিশুর পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে এক শিশুকে। এতে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে যাচ্ছে। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুর ১২টার দিকে এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা মৌ। সেখানে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম
টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারকে অনতিবিলম্বে শিশুটির যথাযথ চিকিৎসা করানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এদিকে, রুলে ওই শিশুর পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের বলেন, টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে এক শিশুকে। এতে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে যাচ্ছে। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুর ১২টার দিকে এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকা দিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মা মৌ। সেখানে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের। কিন্তু তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুমকে ডেকে আনেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ। এ সময় কাইয়ুম শিশুটিকে দুই ডোজ কুকুরের র্যাবিস ভ্যাকসিন প্রয়োগ করেন।