নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল মারা গেছেন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও চট্টগ্রামের প্রবীণ আলেম সরওয়ার কামাল আজিজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। পারিবারিক সূত্র জানায়, সরওয়ার কামাল আজিজী বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সরওয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। স্থানীয় কওমি মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসাসহ একাধিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কে

নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল মারা গেছেন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির ও চট্টগ্রামের প্রবীণ আলেম সরওয়ার কামাল আজিজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্র জানায়, সরওয়ার কামাল আজিজী বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সরওয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

স্থানীয় কওমি মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসাসহ একাধিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর দলের মজলিসে শুরার সভায় তিনি দলের আমির নির্বাচিত হন।

এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি শাহ ওয়ালীউল্লাহ একাডেমি, চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদরাসা, পদুয়ার মহাপরিচালক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow